সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবের মক্কা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজী উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সুমন ইদ্রিস। গত ১৮ নভেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সুমন ইদ্রিস ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামের বাসিন্দা আবু আহম্মেদ মিন্টু মিয়ার বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছিলেন সুমন ইদ্রিস। সম্প্রতি সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে মক্কা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে, তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্য ও স্বজনরা প্রয়োজনীয় প্রক্রিয়া ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সুমন ইদ্রিসের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।







