ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি
ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি
ছাগলনাইয়া–ফেনী সড়কের নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় দুই বছর ধরে সড়কটির নির্মাণকাজ চলমান থাকলেও এখনো তা সম্পন্ন হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এ সড়কটি।
প্রতিদিন এ সড়ক দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে সড়কে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে।
এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সড়কটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
পাশাপাশি নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত বৃষ্টির সময় মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের মতে, একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা কোনোভাবেই কাম্য নয়। জনস্বার্থ বিবেচনায় নির্মাণকাজের দীর্ঘসূত্রতা নিরসন করে সড়কটি দ্রুত চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাধারণ মানুষের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ছাগলনাইয়া–ফেনী সড়কের চলমান দুর্ভোগের অবসান ঘটাবে।







