ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র
ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র
ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামে পারভেজ মাহমুদ সাদেক কুমেলের ডুপ্লেক্স বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের দরজা ভেঙে সিসি ক্যামেরা ধ্বংস করার পাশাপাশি বাথরুম, রান্নাঘরসহ ঘরের প্রয়োজনীয় ফিটিংস ও দামি আসবাবপত্র লুট করে নিয়ে গেছে
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর (রোববার) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং পরে বাথরুম ও রান্নাঘরের ফিটিংসসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক পারভেজ মাহমুদ সাদেক কুমেল জানান, চোরের দল ঘরের প্রায় সব ফিটিংসসহ দামি আসবাবপত্র নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওসি শাহিন মিয়া বলেন, ডুপ্লেক্স বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা সিসি ক্যামেরা ও প্রয়োজনীয় ফিটিংস চুরি করে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ফুলগাজী থানা পুলিশ তৎপর রয়েছে।







