ফেনীতে জামায়াতের উপজেলা ও পৌরসভা আমির নির্বাচনের ফল প্রকাশ, দায়িত্ব পেলেন ১১ জন
ফেনীতে জামায়াতের উপজেলা ও পৌরসভা আমির নির্বাচনের ফল প্রকাশ, দায়িত্ব পেলেন ১১ জন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার অধীন উপজেলা ও পৌরসভা শাখার আমির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভা শাখায় মোট ১১ জনকে আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, ফেনী শহর শাখার আমির নির্বাচিত হয়েছেন প্রকৌশলী নজরুল ইসলাম এবং ফেনী সদর উপজেলা শাখার আমির হয়েছেন মাওলানা নাদেরুজ্জামান।
এ ছাড়া দাগনভূঞা উপজেলা শাখায় কামাল উদ্দিন, দাগনভূঞা পৌরসভায় মাস্টার আহসান উল্লাহ, সোনাগাজী উপজেলা শাখায় মাওলানা কলিম উল্লাহ এবং সোনাগাজী পৌরসভায় মাওলানা মোহাম্মদ হোসাইন আমির নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলা শাখায় মাওলানা আজাদ হোসাইন, ছাগলনাইয়া পৌরসভায় মির্জা আবদুল হান্নান, ফুলগাজী উপজেলা শাখায় জামাল উদ্দিন চৌধুরী, পরশুরাম উপজেলা শাখায় মাওলানা আবদুল হালিম এবং পরশুরাম পৌরসভায় মো. মোস্তফা আমির নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির স্বাক্ষরিত প্রকাশিত তালিকায় নির্বাচিতদের নাম উল্লেখ করা হয়েছে।







