বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ফেনীতে জামায়াতের উপজেলা ও পৌরসভা আমির নির্বাচনের ফল প্রকাশ, দায়িত্ব পেলেন ১১ জন ফেনীর প্রতিনিধিত্ব করতে কলকাতা ম্যারাথনে তাসদিক হাসান আকাশ ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের স্ট্রোক (পক্ষাঘাতগ্রস্ত) রোগীকে জামায়াতের চিকিৎসা সহায়তা ফের ১০ দিনের মাথায় ফেনীতে পুলিশ সুপার পরিবর্তন, নতুন দায়িত্বে জসিম উদ্দিন ফুলগাজীতে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুই ট্রলি ট্রাক্টর জব্দ লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নড়াইলে দায়ের করা একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাঁর বাসায় হাজির হয়েছে পুলিশ। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে মাহমুদুর রহমানের বাসায় যান গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। এ সময় তিনি রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা তাঁকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি সেখানে গেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।

মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। গত ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৭ জানুয়ারি।

প্রতিবেদন অনুযায়ী, মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় শতাধিক মামলা দায়েরের কথা জানিয়েছে আমার দেশ। এসব মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, তথ্যপ্রযুক্তি অপরাধ ও মানহানির অভিযোগ রয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় বহু মামলা প্রত্যাহার হলেও মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা কিছু মামলা এখনো চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!