বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে অপসারনের দাবিতে ফেনীতে বিক্ষোভ সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট রাতের আঁধারে সাত গরু চুরি, ধারাবাহিক ঘটনায় আতঙ্কে ফুলগাজীর কৃষক-ব্যবসায়ী ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা

ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে অপসারনের দাবিতে ফেনীতে বিক্ষোভ

সিরাজুল হক টিপু / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে অপসারণসহ পূর্ণাঙ্গ নিরপেক্ষ বোর্ড গঠনের দাবি

শহর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রশাসক মোহাম্মদ জহির হোসেনকে অপসারণ এবং দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের ফেনী প্রধান শাখার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাঈলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের শুরুর দিকের গ্রাহক আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা ব্যাংকটির স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই ব্যাংকের পরিচালনায় দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা দূর করে দ্রুত কার্যকর ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা প্রয়োজন। এর আগে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেয়।

সমাবেশ থেকে সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—

১. প্রশাসকের অপসারণ: বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনকে অবিলম্বে পদত্যাগ বা অপসারণ করতে হবে।

২. স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন: ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

৩. শেয়ার ও সম্পদ নিয়ে ব্যবস্থা: ফোরামের অভিযোগ অনুযায়ী, এস আলমের অবৈধভাবে অর্জিত শেয়ার ও পাচারকৃত সম্পত্তি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে ব্যাংকের দায় পরিশোধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ব্যাংকের মালিকানা নিয়ে আইনসম্মত সমাধানের উদ্যোগ নিতে হবে।

৪. ব্যাংকের কার্যক্রমে স্থিতিশীলতা: ব্যাংকের পরিচালনা ও সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী দুই বছর অভিজ্ঞ ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি থেকে অব্যাহতি না দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়নের দাবি জানানো হয়।

৫. অভিযোগ তদন্ত ও ব্যবস্থা: ব্যাংকের অভ্যন্তরে অনিয়ম ও কোনো পক্ষের সুবিধাভোগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে আইন ও ব্যাংকের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

৬. বিশেষ ট্রাইব্যুনাল ও আইনি ব্যবস্থা: ব্যাংকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পাচারকৃত অর্থ উদ্ধারে কার্যকর উদ্যোগ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে বিশেষ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এর আগেও পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে। সাম্প্রতিক সময়ে সংগঠনটি প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগের দাবিও জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!