শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা অক্টোবরের শেষেও তীব্র গরম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে সোনাগাজীতে বড় ফেনী নদীতে অভিযান, ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ সৌদি আরবের কারাগারে ছয় মাস ধরে বন্দি ফুলগাজীর ফরহাদ, কারণ নিয়ে পরিবারে উৎকণ্ঠা আগামীকাল থেকে ফেনী-কক্সবাজার ট্রেনযাত্রা শুরু, আসন বরাদ্দ মাত্র ৪৭টি ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর। ছাগলনাইয়ায় সাত মামলার আসামি আমের মক্কি গ্রেপ্তার ফেনীর খেজুর চত্বরে বিজ্ঞাপন: ঐতিহ্য ও সংকট

ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ১৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন

ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরের প্রথম ১০ মাসেই জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ২৯ দিনেই শনাক্ত হয়েছেন ৫৭৯ জন। গত বছরের পুরো সময়ের তুলনায় চলতি বছরের ১০ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় গুণেরও বেশি। সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ফেনী জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩২২। গত বছর পুরো সময়ে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ হাজার ১২১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরের ২৩ জন, দাগনভূঞার ৩ জন এবং ছাগলনাইয়ার একজন রয়েছেন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্টে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪৫। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৪৯৭ জনে। আর অক্টোবরের প্রথম ২৯ দিনেই আক্রান্ত হয়েছেন ৫৭৯ জন। এতে গত কয়েক মাসে সংক্রমণের গতি বাড়ার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

উপজেলাভিত্তিক হিসাবে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ফেনী সদর। এ উপজেলায় মোট ৯৯৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া সোনাগাজীতে ১২২, দাগনভূঞায় ৯০, ছাগলনাইয়ায় ৬৪, পরশুরামে ৩২ এবং ফুলগাজীতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৮০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪১ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ছাগলনাইয়া, দাগনভূঞা ও পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে এবং সোনাগাজীতে একজন রোগী ভর্তি রয়েছেন।

শহরের রামপুর, শাহীন একাডেমি ও পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ডেঙ্গু এখন আর শুধু বড় শহরকেন্দ্রিক রোগ নয়; জেলা শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং আরও জোরালো মশক নিধন কার্যক্রমের দাবি জানিয়েছেন তাঁরা।

ফেনী পৌরসভার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা বলেন, ফেনী শহরে মানুষের চাপ ব্যাপকভাবে বেড়েছে। ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এডিস মশার বংশবিস্তার রোধে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, জেলায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি আরও জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য জেলায় বর্তমানে ২ হাজার ৭৪২টি টেস্ট কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ২ হাজার ২০৭টি, ছাগলনাইয়ায় ২৯৮টি, সোনাগাজীতে ১০০টি, দাগনভূঞায় ৮২টি, ফুলগাজীতে ৩৫টি এবং পরশুরামে ২০টি কিট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!