বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মানবিক উদ্যোগ, ৫০টি পরিবার পেল প্রায় আড়াই লাখ টাকা

শাহেদ হাসান চৌধুরী শোয়াইব, ছাগলনাইয়া প্রতিনিধি / ৪১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনে ঘোপাল ইউনিয়নের মানবিক উদ্যোগ, ৫০টি পরিবার পেল প্রায় আড়াই লাখ টাকা

চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে প্রায় আড়াই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ মানবিক কার্যক্রমে সহযোগিতা করেছে আপনজন ব্লাড ডোনার এসোসিয়েশন, চৌধুরীপাড়া মানব কল্যাণ সংস্থা, শান্তি সংঘ, লাঙ্গলমোড়া আদর্শ পাড়া যুব ও সমাজকল্যাণ সংঘ, পূর্ব ঘোপাল মানব কল্যাণ সংগঠন, মাস্টার বাড়ি সমাজকল্যাণ সংঘ এবং দক্ষিণ-পূর্ব ঘোপাল যুব সংঘ।

এছাড়াও অর্থ সংগ্রহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়, হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়, নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়, নিজকুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়, জয়পুর সরোজনী উচ্চ বিদ্যালয়, দরগাহপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

উদ্যোক্তারা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন। সেই বাস্তবতা বিবেচনায় রেখে সংগৃহীত অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এ মহৎ উদ্যোগে সহযোগিতা করা সকল সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘোপাল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!