বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

চট্টগ্রামে বন্যার্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে দাগনভূঞার ‘খুশিপুর ছাত্রকল্যাণ পরিষদ’

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

চট্টগ্রামে বন্যার্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে ‘খুশিপুর ছাত্রকল্যাণ পরিষদ’

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৮ নম্বর জায়লষ্কর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খুশিপুর গ্রামের তরুণ ও শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন ‘খুশিপুর ছাত্রকল্যাণ পরিষদ’ প্রথমবারের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতাদের মধ্যে দুইজন চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং বাকিদের অধিকাংশই সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার লক্ষ্যেই তারা এই সংগঠন গড়ে তুলেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংগঠনের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামী ১৫ জুলাই চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের আর্থিক এবং মানসিক সহযোগিতা পেয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের এই সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এদিকে, ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংগঠনের স্বেচ্ছাসেবক ও পরিচালনা পর্ষদ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!