সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল

সিরাজুল হক টিপু / ৬৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
Screenshot

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক। বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল, শহর সেক্রেটারি এনামুল হকসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জনগণের শক্তি ও স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতীক। তারা ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে নিহতদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত ও নির্যাতিতদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।

বক্তারা অভিযোগ করেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এ ঘটনায় দায়ীদের কাউকে যেন বিচারের বাইরে রাখা না হয়। একই সঙ্গে তারা গণভোটের রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেওয়ার দাবি জানান।

এ সময় তারা বর্তমান সরকারের প্রতি গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!