মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০

প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান

ইমাম হোসেন আদর পাটোয়ারী / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান

ফেনীর ফুলগাজীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী উপজেলা যুবদল নেতা সবুজ মেম্বারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। তাঁর উদ্যোগে প্রয়াত নেতার স্ত্রী পারভীন আক্তারের হাতে দেড় লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেনী জেলা বিএনপির উদ্যোগে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তাঁর হাতেই পারভীন আক্তারের হাতে দেড় লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি নেতা বেলাল আহমদ, সাবেক পৌর মেয়র আবু তালেব এবং ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রাসূল মজুমদার গোলাপসহ জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, উপজেলা যুবদল নেতা সবুজ মেম্বার কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবারটি আর্থিক ও পারিবারিকভাবে চরম সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে এই অনুদান প্রদান করেন এমপি রফিকুল আলম মজনু।

চেক হস্তান্তরের সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত সবুজ মেম্বারের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় পরিবারের পক্ষ থেকেও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!