রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা ফুলগাজীতে ২৭০ ইমাম-মুয়াজ্জিন ও ১০ পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী এসএসসির মূল ফলাফলে ফেল, পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন সোনাগাজীর মেধাবী শিক্ষার্থী আসাদ ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, চলতি বছর আক্রান্ত ৩৫০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোনাগাজীতে যুবদল কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ ফেনী শহরে ডেঙ্গুর বিস্তার, সবচেয়ে বেশি রোগী ডাক্তারপাড়া ও পুরাতন পুলিশ কোয়ার্টারে ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কৃষকদল নেতা আমিনুল বহিষ্কার সর্বস্ব হারিয়ে ছেলেকে একবার কাছ থেকে ছুঁয়ে দেখতে চান নুসরাত হত্যা মামলায় খালাস পাওয়া মামুনের মা ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

সিরাজুল হক টিপু / ৪০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫শ কৃতি শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ছাত্রশিবিরের ফেনী শহর শাখা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এনামুল হক সোহাগের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আতাহার সায়েম জিসান ও ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসাইবা নাবিলা মীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামায়াতের শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, শহর সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পলাশ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মজুমদার প্রমুখ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইসলামী সংগীত ও অন্যান্য সংগীত পরিবেশন করা হয়। এছাড়া যৌথ সংগীত পরিবেশন করেন ‘লক্ষ্য প্রাণের সুর–২০১৩’-এর চ্যাম্পিয়ন হাফেজ মোশাররফ হোসাইন শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!