শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ফেনীতে র‍্যাবের অভিযানে ২১.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক, কার্গো ট্রাক জব্দ পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যা মামলার প্রধান আসামি হয়ে ফেঁসে গেলেন ফেনী কলেজের শিক্ষার্থী বাবর ছাগলনাইয়ায় বিজিবির অভিযানে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও সিএনজি জব্দ এক রাতে ফেনীতে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সোনাগাজীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার সোনাগাজীর কাজিরহাটে ২৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা

সিরাজুল হক টিপু / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা

ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সেবা হাতের নাগালে পৌঁছে দিতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ্লিকেশন “মাই ফেনী”। একই অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দীর্ঘ ৩৬ বছর সেবা প্রদানকারী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাগরিক সেবা ভিত্তিক অ্যাপ “মাই ফেনী”-এর শুভ উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাই ফেনী” অ্যাপের মাধ্যমে পৌরবাসী এখন থেকে এক ক্লিকেই তাদের বিভিন্ন নাগরিক সুবিধা ও অভিযোগ পৌর কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারবেন। এটি পৌরসভার সেবাদান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।
অনুষ্ঠানে পৌরসভা কর্তৃক পরিচালিত ‘পৌর বালিকা বিদ্যা নিকেতন’-এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রী এবং পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তান যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া ফেনী পৌরসভায় একটানা ৩৬ বছর ধরে নিষ্ঠার সাথে সেবা দেওয়া পরিচ্ছন্নতাকর্মীদের বিশেষ সম্মাননা স্মারক ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!