মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা ফেনীতে ফেসবুকে মানহানিকর বক্তব্যের অভিযোগে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে চার সাংবাদিকদের জিডি একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী

ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ২৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪

ফেনীতে হোটেলের টয়লেটে চিনি ও মধু মিশিয়ে তৈরি করা হচ্ছিল কথিত ‘চিনির মধু’। পরে আসল মধু হিসেবে তা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের দাবি, ১০ কেজি চিনির সঙ্গে দুই কেজি মধু মিশিয়ে তারা এ ধরনের মধু তৈরি করেন। এতে প্রতি ব্যাচে তাদের খরচ হয় প্রায় ৩ হাজার ৫০০ টাকা, যা পরে প্রায় ৬ হাজার টাকায় বিক্রি করা হয়। তাদের দাবি, প্রায় ১৮ বছর ধরে তারা এভাবে মধু তৈরি করে আসছেন।

অভিযোগ রয়েছে, বাজারে যেখানে আসল মধুর দাম প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত, সেখানে তাদের তৈরি কথিত ‘চিনির মধু’ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

তবে জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা দাবি করেছেন, চিনি ও মধু ছাড়া এতে অন্য কোনো উপাদান ব্যবহার করা হয় না। কিন্তু অনুসন্ধানে মধুর সঙ্গে মধুর ফ্লেভারের মতো একটি ওষুধজাতীয় উপাদান ব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এ কার্যক্রমের সঙ্গে প্রায় ৪০ জন জড়িত রয়েছেন। তাদের মধ্যে চারজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। এদের প্রত্যেকেই বহিরাগত। তবে নির্দিষ্ট কোন এলাকার, সে ব্যাপারে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!