মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে অবৈধ অনলাইন ট্রেডিং চক্রের মূলহোতা ‘এফএক্স আদি’ গ্রেপ্তার: ২টি গাড়িসহ বিপুল সরঞ্জাম উদ্ধার ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা দাগনভুইয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তারদের বিশেষ তৎপরতায় ১৬ বছরের কিশোরের প্রাণরক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ছাগলনাইয়ার ঘোপালের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিয়াদ ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ

ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সিরাজুল হক টিপু / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।

মঙ্গলবার সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন এবং শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফিয়া বিনতে ইলিয়াস।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, “তোমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছ, যেখানে ভালো অবস্থানে যেতে হলে নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে সংগ্রাম করতে হবে। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। জিপিএ-৫ অর্জন তোমাদের পথচলার মাত্র শুরু। এই অর্জনে আত্মতুষ্ট না হয়ে ভবিষ্যতের দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে।”

তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবন গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রধান আলোচক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, কিন্তু সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। তোমাদের পথচলা মাত্র শুরু হয়েছে। এখন থেকেই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে প্রায় ৪০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!