বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’ ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে অপসারনের দাবিতে ফেনীতে বিক্ষোভ সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট রাতের আঁধারে সাত গরু চুরি, ধারাবাহিক ঘটনায় আতঙ্কে ফুলগাজীর কৃষক-ব্যবসায়ী ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী

এস এইচ শোয়াইব চৌধুরী : / ৩৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী


পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা।

প্রতিযোগিতায় ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মুফতি আবদুল হান্নান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি এনামুল হক এবং ফেনী আলিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে সীরাত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!