শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা ফেনীতে ফেসবুকে মানহানিকর বক্তব্যের অভিযোগে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে চার সাংবাদিকদের জিডি একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’

বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ

ইমাম হোসেন আদর পাটোয়ারী / ৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ

​বিশেষ প্রতিনিধি,ফেনীঃ ফেনীর ছাগলনাইয়া মডেল মসজিদে তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে আসল বয়স থেকে ১০ বছর কমিয়ে চাকরি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আব্দুল হান্নান নামের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

​প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, আব্দুল হান্নানের মূল জন্ম নিবন্ধনে তার প্রকৃত জন্ম তারিখ উল্লেখ রয়েছে ১৬ মে ১৯৮৪। তবে তিনি চাকরি পাওয়ার উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দিন ও মাস ঠিক রেখে জন্মসাল পরিবর্তন করে উল্লেখ করেছেন ১৯৯৪। অর্থাৎ নথিপত্র অনুযায়ী তিনি এক লাফে বয়স ১০ বছর কমিয়ে ফেলেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম ও বয়সসীমা অতিক্রম হয়ে যাওয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে এনআইডিতে জন্মসাল ১৯৯৪ বানিয়ে তিনি মডেল মসজিদে চাকরি বাগিয়ে নেন। একটি স্পর্শকাতর ও জাতীয় ইসলামিক প্রতিষ্ঠানের চাকরিতে এমন অভিনব বয়স জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি মডেল মসজিদে তথ্য গোপন করে চাকরি নেওয়া অত্যন্ত অনৈতিক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আব্দুল হান্নানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!