শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারের ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা

সিরাজুল হক টিপু / ২০৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারের ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফেনী জেলা শাখা। সংগঠনের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের ঘর মেরামতের জন্য প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন মজুমদার, সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের, সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণে সামান্য এই সহযোগিতা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!