বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা

মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৪১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

বিশ্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জ (WSDG) ২০২৬-এর আন্তর্জাতিক পর্বে একাধিক পুরস্কার জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মনির ও তার দল ‘নোভাট্রিক্স’।

গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার সাইবারজায়ায় অবস্থিত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির টুন চ্যান্সেলর হলে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে ইন্টারন্যাশনালি ফেস টু ফেস সহ সর্বমোট ২৪টি দেশ অংশগ্রহণ করে।

মনিরের সঙ্গে ‘টিম নোভাট্রিক্স’-এ ছিলেন তাফসিরুল ইসলাম জিশান, জান্নাতুল মাওয়া ইমু, মো. আরাফাত রহমান ও খন্দকার সাজিব জাহান। পাঁচ সদস্যের এই দল দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক এই আসরে অংশ নেয়।

দলটির উদ্ভাবনী প্রকল্পের নাম ‘নোভাট্রিক্স’, যা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা ও রোবো সিমুলেশন অ্যাপ। প্রকল্পটির মাধ্যমে জটিল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ ও রোবোটিক সিমুলেশনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিচারকদের সামনে প্রকল্পটি উপস্থাপনের পর তা ব্যাপক প্রশংসা কুড়ায়।

আন্তর্জাতিক এই পর্বে দলটি অর্জন করে—

  • ডব্লিউএসডিজি ২০২৬ টপ ফাইভ অ্যাওয়ার্ড (চতুর্থ স্থান)
  • ডব্লিউএসডিজি ২০২৬ প্লাটিনাম অ্যাওয়ার্ড
  • গোল্ড অ্যাওয়ার্ড
  • এ ডিস্টিংগুইশড ট্রিবিউট টু এক্সেলেন্স অ্যাওয়ার্ড

একসঙ্গে চারটি পুরস্কার জিতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম আরও একবার উজ্জ্বল করলেন মনির ও তার দল। ২৪টি দেশের প্রতিযোগীদের মাঝে এই সাফল্য দলটির কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী দক্ষতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাফল্যের পরই এখন আব্দুল্লাহ আল মনিরের সামনে অপেক্ষা করছে আরেকটি বড় চ্যালেঞ্জ। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ইতালির রোমে অনুষ্ঠিতব্য ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্বেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মনির। তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এত বড় বড় অর্জনের পরও পর্যাপ্ত অর্থের অভাবে এখনো এই আসরের নিবন্ধন সম্পন্ন করতে পারেননি মনির। পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আগামী নভেম্বর ইতালি, রোমর মঞ্চেও বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ পাবে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!