মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ফেনী জেলা ছাত্রশিবির

এস এইচ শোয়াইব চৌধুরী / ২৭৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ফেনী জেলা ছাত্রশিবির


জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।

মঙ্গলবার ফেনী শহরের একটি টার্ফে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

ফেনী জেলা ছাত্রশিবিরের আওতাধীন বিভিন্ন থানা শাখার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ ও সোনাগাজী উপজেলা উত্তর। জমজমাট এ ম্যাচে সোনাগাজী উপজেলা উত্তরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সাঈদ সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। এ সময় জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল, বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা সুস্থ সমাজ ও আদর্শবান তরুণ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজনে অংশ নেওয়া খেলোয়াড় ও সংশ্লিষ্টরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!