রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী

মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে, পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেনী জেলার পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানি আজ (১৩ জুলাই ২০২৬) সকাল থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) পর্যবেক্ষণ অনুযায়ী, সকাল ৬:০০টায় পানির উচ্চতা ছিল ৯.৩৫ মিটার, যা বিকাল ৩:০০টায় ১১.৪৫ মিটারে পৌঁছেছে। অর্থাৎ, মাত্র ৯ ঘণ্টায় নদীর পানি ২.১০ মিটার বৃদ্ধি পেয়েছে।

পরশুরাম স্টেশনে মুহুরী নদীর বিপদসীমা (Danger Level) ১২.৫৫ মিটার। সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী নদীর পানি এখনও বিপদসীমার ১.১০ মিটার নিচে প্রবাহিত হচ্ছে।

আজকের পর্যবেক্ষণে সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:০০টার মধ্যে সর্বাধিক ০.৫১ মিটার পানি বৃদ্ধি রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে প্রবাহিত পানির চাপ বৃদ্ধির ইঙ্গিত বহন করে। তবে দুপুরের পর পানি বৃদ্ধির হার কিছুটা কমতে দেখা গেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফেনী পানি উন্নয়ন বিভাগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। নদীর পানি, উজানের বৃষ্টিপাত এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!