মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি পেল ‘বন্ধন মুক্ত রোভার স্কাউট গ্রুপ ফেনী’ ফেনীর শর্শদি ইউনিয়ন এবি পার্টি নেতা মাহবুবকে মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ অবৈধ পথে ইতালি যাওয়ার সময় জঙ্গলে অসুস্থ হয়ে দাগনভূঞার বুলবুলের মৃত্যু ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: ভিডিওতে থাকা নারীকে ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: ভিডিওতে থাকা নারীকে ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিলেও জেলা জামায়াত জানিয়েছে, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী বলে তারা জানতে পেরেছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে তাকে ওই নারীর সঙ্গে একই কক্ষে দেখা যায়। কোনো দৃশ্যে তিনি ফোনে কথা বলছেন, আবার কিছু দৃশ্যে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা গেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রথমদিকে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী (ফ্যাক্ট-চেক) প্রতিষ্ঠান অনুসন্ধান শেষে জানায়, ভিডিওটি এআই-নির্মিত বা সম্পাদিত নয়; এটি বাস্তব ফুটেজ।

ফ্যাক্ট-চেক সূত্রগুলো আরও জানায়, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল। তবে এটি ঠিক কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি আমাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি আমরা তদন্ত করে দেখছি।”

বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সঠিক তারিখ তিনি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারেননি। তবে আমাদের জানানো হয়েছে, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।”

তথ্যসূত্রঃ The Daily Campus


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!