মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি পেল ‘বন্ধন মুক্ত রোভার স্কাউট গ্রুপ ফেনী’ ফেনীর শর্শদি ইউনিয়ন এবি পার্টি নেতা মাহবুবকে মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ অবৈধ পথে ইতালি যাওয়ার সময় জঙ্গলে অসুস্থ হয়ে দাগনভূঞার বুলবুলের মৃত্যু ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: ভিডিওতে থাকা নারীকে ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজুল হক টিপু / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা

ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুটুমবাড়ি রেস্টোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২১ জুলাই) পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের পরিবেশ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা অনিয়মের প্রমাণ পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উল্লেখ্য, এর আগেও কুটুমবাড়ি রেস্টোরাঁর বিরুদ্ধে খাবারে পোকা পাওয়া, বাসি খাবার পরিবেশন এবং ভোক্তাদের সঙ্গে স্টাফদের অসদাচরণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পরও সেবার মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি আবারও প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হলো।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!