মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ স্বীকৃতি পেল ‘বন্ধন মুক্ত রোভার স্কাউট গ্রুপ ফেনী’ ফেনীর শর্শদি ইউনিয়ন এবি পার্টি নেতা মাহবুবকে মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে ১ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ অবৈধ পথে ইতালি যাওয়ার সময় জঙ্গলে অসুস্থ হয়ে দাগনভূঞার বুলবুলের মৃত্যু ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: ভিডিওতে থাকা নারীকে ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের সামনে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকেও কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

গত ১০ই জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে যোগ দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় নেতারা মঞ্চেই মারামারিতে জড়িয়ে পড়েন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। স্থানীয় একাধিক নেতার অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রকাশ্য এই বিশৃঙ্খলার মূল হোতা ছিলেন আকবর হোসেন।

​এই ঘটনার প্রেক্ষিতে গত ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না—তা নোটিশ প্রাপ্তির আগামী তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব জানান, যেহেতু তিনি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলেন এবং সেখানে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেহেতু তিনি হয়তো শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে পারেননি বলেই কেন্দ্র থেকে তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন ,” আমি কিছুই জানিনা। আমাকে ফাঁসানো হয়েছে। যারা বিশৃঙ্খলা করেছে তারা ধরাছোঁয়ার বাইরে। আমি ওই বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!