রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী

সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২

সিরাজুল হক টিপু / ১২২ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২

ফেনীর কাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, একটি মিনি পিকআপসহ দুই যুবককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার একাধিক টিম কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ এলাকার সবুজপাড়া রাজনের বাড়ি সংলগ্ন কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. শামীম (২১) ও মো. ইকবাল হোসেন (২০)-কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব শাড়ি দেশে এনে ফেনী শহরে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে The Special Powers Act-এ ফেনী মডেল থানায় এফআইআর নং-৪২/৪৪০, তারিখ ১৯ জুলাই ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!