বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নুর উদ্দিন রনি / ১৩৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ


ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে আকস্মিক টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ জুলাই) সকালে টর্নেডোর তাণ্ডবে অন্তত ৮-৯টি বসতঘর দুমড়ে-মুচড়ে যায় এবং বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় পড়ে।


এর আগে স্থানীয়রা জানান, মাত্র এক মিনিটের প্রবল টর্নেডোতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ে বহু গাছ উপড়ে যায়, বৈদ্যুতিক খুঁটি ও মিটার ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি বসতঘর বিধ্বস্ত হয়। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।


দুর্যোগের খবর পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।


সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নগদ অর্থ, চাল, ডাল, কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুড়শিদ আলম ভূঁইয়া এবং ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!