মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট রাতের আঁধারে সাত গরু চুরি, ধারাবাহিক ঘটনায় আতঙ্কে ফুলগাজীর কৃষক-ব্যবসায়ী ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা দাগনভূঞায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফেনী পলিটেকনিকে বহুতল ছাত্রাবাস নির্মাণের দাবিতে সংসদ সদস্যকে স্মারকলিপি ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে স্বরূপের আয়োজনে ‘ইশকে মুহাম্মদ’ ও কাওয়ালী সন্ধ্যা ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট

নুর উদ্দিন রনি: / ৬ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট


ফেনীর সোনাগাজীতে আবারও সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর খোন্দকার মসজিদের দক্ষিণ পাশে কাশেম আলী পণ্ডিতের পুরাতন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত চোরেরা ঘরের ডেলা কেটে ভেতরে প্রবেশ করে দুটি টাচ মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, শিশুর কানে থাকা স্বর্ণের দুল এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাজমুন নাহার।

ঘটনাস্থল পরিদর্শনের সময় নাজমুন নাহার জানান, তার স্বামী নুরুন নবী আবুধাবি প্রবাসী হওয়ায় তিনি ছোট সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। প্রায় পাঁচ-ছয় মাস আগেও একই বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় শিশুর ব্যাংকে জমানো টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হলেও কোথাও অভিযোগ করেননি তিনি।

তিনি জানান, এবারও একই কায়দায় ঘরের ডেলা কেটে চোরেরা প্রবেশ করে মালামাল নিয়ে গেছে।

চুরির খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নাজমুন নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!