মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর এনসিপি নেতা আকবরকে সাময়িক অব্যাহতি, সুজা উদ্দিনকে শোকজ অবৈধ পথে ইতালি যাওয়ার সময় জঙ্গলে অসুস্থ হয়ে দাগনভূঞার বুলবুলের মৃত্যু ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: কুটুমবাড়ি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: ভিডিওতে থাকা নারীকে ২য় স্ত্রী দাবি জেলা জামায়াতের সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ফেনীতে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেফতার, আদালতে সোপর্দ চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ফেনী কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ লক্ষ টাকা অনুদান প্রদান

সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২

সিরাজুল হক টিপু / ৫৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২

ফেনীর কাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, একটি মিনি পিকআপসহ দুই যুবককে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার একাধিক টিম কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ এলাকার সবুজপাড়া রাজনের বাড়ি সংলগ্ন কাঁচা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা মো. শামীম (২১) ও মো. ইকবাল হোসেন (২০)-কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব শাড়ি দেশে এনে ফেনী শহরে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

এ ঘটনায় ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে The Special Powers Act-এ ফেনী মডেল থানায় এফআইআর নং-৪২/৪৪০, তারিখ ১৯ জুলাই ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!