মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ‘প্রবাসে আয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের স্বাস্থ্যও’—দুবাইয়ে ফেনীর কৃতি সন্তান প্রফেসর ড. মজিবুল হক ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ পরশুরাম সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর মধ্যম স্বরাজপুর সমাজকল্যাণ সংগঠনের ২০২৬–২০২৮ সেশনের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি

সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে

নুর উদ্দিন রনি / ৫১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে কর্মসংস্থান সৃষ্টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

রোববার (২৬ জুলাই) সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হয়েছে। এর মাধ্যমে দেশে বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, “কর্মসংস্থান সৃষ্টি না হলে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে কোথায় যাবে? তাই ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

দিনব্যাপী সফরে তিনি চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্প এবং বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ ও মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

পরে জেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি জানান, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুল ফ্লাইওভার ও রামতাঘাট উন্নয়ন তাঁর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে। আগামী একনেক সভায় মুছাপুর রেগুলেটর প্রকল্প উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) এবং সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!