বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা

আদর পাটোয়ারী / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা

আদর পাটোয়ারী,ফুলগাজীঃ ফেনীর ফুলগাজী উপজেলায় পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের ধরে মোঃ সোহাগ ভূঁইয়া (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার ২নং মুন্সিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর গ্রামের লতু ভূঁইয়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত সোহাগ ভূঁইয়া উক্ত গ্রামের ওমর আলী ভূঁইয়া ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় বেকার সোহাগ দীর্ঘদিন ধরে বেকারত্ব ও নানা ব্যক্তিগত কারণে চরম হতাশায় ভুগছিলেন। তিনি নিয়মিত মাদক সেবন করতেন এবং প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। এ নিয়ে পরিবার ও স্বজনদের সাথে প্রায়ই তার বাঘবিতণ্ডা ও ঝগড়াঝাঁটি হতো। ঘটনার দিন প্রথমে শ্বশুরবাড়িতে স্ত্রীর সাথে সোহাগের তীব্র কথাকাটাকাটি হয়। পরবর্তীতে রাতে বাড়ি ফিরে তিনি অতিরিক্ত মাদক পান করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে আবারও পারিবারিক বিষয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

​এরই একপর্যায়ে সোহাগ নিজ কক্ষে গিয়ে সবার অলক্ষে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত ফুলগাজী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!