বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ‘প্রবাসে আয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের স্বাস্থ্যও’—দুবাইয়ে ফেনীর কৃতি সন্তান প্রফেসর ড. মজিবুল হক ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ পরশুরাম সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সমাজকর্মী ও সাহিত্যিক আলাউদ্দিন আদর

সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান

নুর উদ্দিন রনি / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই)বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উদ্যোগ ও প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।


সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন ক্ষতিগ্রস্তদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব নিজান উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল হামিদি এবং কৃষক দল নেতা নূর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সকালে মধ্যম স্বরাজপুর গ্রামে আকস্মিক টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাত্র এক মিনিটের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে কয়েকটি বসতঘর দুমড়ে-মুচড়ে যায়, অসংখ্য গাছ উপড়ে পড়ে, বৈদ্যুতিক খুঁটি ও মিটার ক্ষতিগ্রস্ত হয় এবং বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।


টর্নেডোর পরপরই উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সহায়তা বিতরণ করে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে ৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাথাপিছু ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য সরকার, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!