ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র্যাবের হাতে গ্রেফতার
ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র্যাবের হাতে গ্রেফতার
ফেনী সদর থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কামরুলকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় দায়ের করা ফেনী সদর থানার একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি কামরুল ফেনী সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামরুলের পিতার নাম সিরাজুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার মাথিয়ারা (মির্দা বাড়ি) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







