বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ‘প্রবাসে আয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের স্বাস্থ্যও’—দুবাইয়ে ফেনীর কৃতি সন্তান প্রফেসর ড. মজিবুল হক ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ

ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন

নুর উদ্দিন রনি / ১১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন


ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। ভয়াবহ এ নদীভাঙন থেকে এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙন কবলিত এলাকাবাসী।

বুধবার (২৯ জুলাই) বিকেলে চরদরবেশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরদরবেশ এলাকায় ইতালি মার্কেটের দক্ষিণ পাশে বায়তুন নুর জামে মসজিদের পশ্চিম ও দক্ষিণ অংশে, দুলা হাজী বাড়ির দরজা থেকে তালতলী পর্যন্ত নদীভাঙন রোধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইতালি মার্কেট একতা যুব সংঘ ও নদীভাঙন কবলিত এলাকাবাসী যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধনে নদীতীরবর্তী এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে তারা নদীভাঙনে তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে ভাঙন প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং স্থায়ী নদীশাসনের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।


বক্তারা বলেন, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক বসতবাড়িও নদীতে চলে গেছে। অসংখ্য পরিবার বসতভিটা হারানোর শঙ্কায় মানবেতর জীবন কাটাচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে চরদরবেশ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।


তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধ, নদীর বাঁকা অংশ ড্রেজিং করে সোজা করা এবং স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় চরদরবেশ ইউনিয়নের একটি বড় অংশ ভবিষ্যতে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে বলে সতর্ক করেন বক্তারা।


মানববন্ধনে বক্তব্য দেন চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি নেতা সেলিম রেজা, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় মাহবুবুল হক, সফি উল্লাহ, মো. ইয়াসিন, আব্দুর রহিমসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!