বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার সোনাগাজীতে পরিবেশমন্ত্রী মিন্টু: ‘শিগগিরই দেশে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ‘প্রবাসে আয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের স্বাস্থ্যও’—দুবাইয়ে ফেনীর কৃতি সন্তান প্রফেসর ড. মজিবুল হক ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাউছার হামিদ পরশুরাম সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবির সতর্ক টহলে ব্যর্থ অপচেষ্টা চার বছরের বেতন ৫০ হাজার টাকা পেয়েই সন্তুষ্ট স্বজনরা, প্রিয়ার লা-শের জি’ম্মাদা’র হয়নি কেউ

হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল

সিরাজুল হক টিপু / ১৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ফেনীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা যুবশক্তির সদস্যসচিব জাহিদ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন এবং প্রিন্স মাহমুদ আজিম।

বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গণতান্ত্রিক চর্চার অংশ হতে পারে না। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, হবিগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডাকা বিক্ষোভ সমাবেশকে বাধাগ্রস্ত করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বালুবাহী ট্রাক দিয়ে সড়ক অবরোধের ঘটনারও তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক পারভেজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজিব, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) ওমর ফারুক, যুগ্ম সদস্যসচিব বদরুদ্দোজা নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন ও নাহিদ রাব্বি, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব মাহফুজ আলম, জেলা যুবশক্তির সিনিয়র সংগঠক মোহসীন শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি, জেলা এনসিপির গাজী বাপ্পি এবং জেলা ছাত্রশক্তির সাব্বির জামিল ও মেহেদী হাসান তামীমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!