শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জুলাই শহীদদের স্মরণে সোনাগাজীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল আটক ছাগলনাইয়ায় যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী: সক্রিয় ভূমিকা পালন করেছে ফেনী জেলা শাখা ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র‍্যাবের হাতে গ্রেফতার ছোট ফেনী নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, নদী রক্ষায় চরদরবেশে মানববন্ধন হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সোনাগাজীতে টর্নেডো ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের হাতে অনুদানের চেক, মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান ফুলগাজীতে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের: যুবকের আত্মহত্যা ফেনীতে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হ’ত্যা, যুবক গ্রেফতার

ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল আটক

ফেনীর প্রান্তর ডেস্ক / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল আটক

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে আসামীদের শনাক্ত করে পুলিশ; বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত

ফেনী সদরের ০৬নং কালিদহ ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৬) পথিমধ্যে উত্যক্তকরণ, শ্লীলতাহানি এবং সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মূল আসামীকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নজরদারি ও সাইবার তদন্তের মাধ্যমে জড়িতদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। আটককৃত আসামীর নাম মোজাম্মেল হোসেন প্রঃ হোসাইন (২০)। বর্তমানে তাকে ফেনী মডেল থানা হাজতে রাখা হয়েছে এবং শুক্রবার (৩১ জুলাই) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় এডভোকেট মফিজুর রহমানের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে শিশুটির পথরোধ করে অভিযুক্তরা। এ সময় দুই যুবক শিশুটির হাত ধরে টানাটানি করে এবং অপর এক যুবক মুঠোফোনে দৃশ্যটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে ৩০ জুলাই সকালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এবং শিশুটির কান্নাকাটির কারণ জানতে পেরে ভুক্তভোগী শিশুর পিতা ব্যবসায়ী নুরুল আবছার (৫৫) বাদী হয়ে ৩ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি লিখিত এজাহার জমা দেন।

ঘটনার বিষয়ে ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিস তাবাসসুম গণমাধ্যমকে জানান: ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। সেখানে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভিডিও পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মোজাম্মেলকে ইতোমধ্যেই আমরা আটক করে থানা হেফাজতে নিয়েছি। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনার পর স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!