সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ফেনী জেলা ছাত্রশিবির

এস এইচ শোয়াইব চৌধুরী / ৩১৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ফেনী জেলা ছাত্রশিবির


জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।

মঙ্গলবার ফেনী শহরের একটি টার্ফে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

ফেনী জেলা ছাত্রশিবিরের আওতাধীন বিভিন্ন থানা শাখার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ ও সোনাগাজী উপজেলা উত্তর। জমজমাট এ ম্যাচে সোনাগাজী উপজেলা উত্তরকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সাঈদ সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান। এ সময় জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল, বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, খেলাধুলা সুস্থ সমাজ ও আদর্শবান তরুণ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজনে অংশ নেওয়া খেলোয়াড় ও সংশ্লিষ্টরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!