এবি পার্টি ফেনী জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মামুন আনসারী
এবি পার্টি ফেনী জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মামুন আনসারী
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব মামুন আনসারীকে এবি পার্টি ফেনী জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷
রবিবার (০৯ আগষ্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
এবি পার্টি ফেনী জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় গত ( ৮ আগস্ট) রাতে ফেনী জেলা কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে বছরের অবশিষ্ট সময়ের জন্য জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত হন আব্দুল্লাহ আল মামুন আনসারী।
মামুন আনসারী ফেনী শহরের পরিচিত ব্যবসায়ী ও আনসারী হজ্ব কাফেলার স্বত্ত্বাধিকারী।
এর আগে মামুন আনসারী এবি পার্টির বর্তমান কামিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, সদস্য সচিব সহকারী অধ্যাপক ফজলুল হক একজন ইতিহাস গবেষক, লেখক ও সাহিত্যিক। তিনি উচ্চতর গবেষণা ও লেখালেখির প্রয়োজনে ঢাকায় ও দেশের বাইরে অবস্থান করবেন।
এ সময় দলীয় কর্মকাণ্ড সচল রাখার উদ্যেশ্যে মামুন আনসারীকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোনীত করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, পৌর সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, সদর উপজেলা সদস্য সচিব আবু সাঈদ, এবি যুব পার্টির আহবায়ক সফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহীম সোহাগ, নারী নেত্রী জোহরা আক্তার ডলি, জেলা কমিটির সদস্য আহমেদ আলী নয়ন প্রমুখ৷







