রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়ায় ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো শতাধিক চারা ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লক্ষ টাকা অনুদান সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ফেনীতে জাতীয় কবির আগমনের শতবর্ষপূর্তি উদযাপন “গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি”- মজিবুর রহমান মঞ্জু জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে জামায়াতের গণমিছিল ও পথসভা মাদকমুক্ত সমাজ গঠন ও সরকারের উন্নয়ন প্রচার: ফুলগাজী যুবদল নেতা বেলাল এর বিশেষ উদ্যোগ জুলাই শহীদদের স্মরণে সোনাগাজীতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল ফেনীতে শিশু শিক্ষার্থীকে উত্যক্ত ও ভিডিও ভাইরালের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল আটক ছাগলনাইয়ায় যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী: সক্রিয় ভূমিকা পালন করেছে ফেনী জেলা শাখা

ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লক্ষ টাকা অনুদান

সিরাজুল হক টিপু / ০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লক্ষ টাকা অনুদান

ক্যান্সার আক্রান্ত ফেনীর বয়সভিত্তিক ক্রিকেটার মেহেদি হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে জেলার ক্রিকেট খেলোয়াড়,সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

০১ আগস্ট (শনিবার) বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সভাকক্ষে হৃদয়ের বাবা জনাব আবুল কাশেমের হাতে সকলের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। এর আগে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি হৃদয়ের পাশে দাড়িয়েছিলো।

বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরীফুল ইসলাম অপুর উদ্যোগে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলার সিনিয়র ক্রীড়া সংগঠক মো: মুস্তফা জামাল, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সোহেল, ক্রিকেট কোচ ইজাবুর রহমান টিটু,ক্রিকেট কোচ হাবিবুর রহমান রানা, জেলা ক্রিকেট দলের অধিনায়ক মির হোসেন রিংকু, জেলা ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার সাজ্জাদ হোসেন রায়হান, ক্রিকেটার পিপুল, মোহাম্মদ রেহান।

হৃদয়ের জন্য এ তহবিল সংগ্রহ করতে স্থানীয় ক্রিকেটার ও ক্রিকেটারদের শুভাকাঙ্ক্ষী প্রবাসীরা বেশ ভুমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছে সকলে। চেক হস্তান্তর শেষে জেলার ক্রিকেট পরিবারের পক্ষ থেকে হৃদয়ের সুস্থতায় দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!