শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ এজলাসে গিয়ে বিচারকের কাছে প্রত্যাখ্যাত দাগনভূঞার প্রত্যাহারের আদেশপ্রাপ্ত ওসি নোমান বৈশ্বিক শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ড. ইউনূস সাংবাদিকদের দক্ষতা বাড়াতে পিআইবির উদ্যোগফেনীতে ৪০ সাংবাদিকের ৩ দিনেরএআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ চিরকুটে সানির আকুতি—‘প্লিজ আমার বই চুরি করবেন না’ আমি কষ্ট পাই এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ, আদালতে মামলা এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে- ফেনীতে দিনে দুপুরে কলেজছাত্র ইয়ামিনকে হত্যা ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষমতা

গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া

এস এইচ শোয়াইব চৌধুরী: ছাগলনাইয়া প্রতিনিধি: / ২৩ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

গ্যাস সংকটের অজুহাতে ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ছাগলনাইয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত নির্ধারিত সিএনজি ভাড়া ৩০ টাকা হলেও বর্তমানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। একইভাবে ছাগলনাইয়া থেকে মুহুরীগঞ্জ রুটের নির্ধারিত ভাড়া ৩০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৪০ টাকা। এভাবে প্রতিটা রুটে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।

সিএনজি চালকদের দাবি, পাম্পে গ্যাসের সংকট থাকায় গ্যাস নিতে ৫-৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও আয় দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

তবে যাত্রীদের অভিযোগ, চালকদের এ সমস্যার দায় সাধারণ যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। হঠাৎ করে অতিরিক্ত ১০ থেকে ২০ টাকা ভাড়া বাড়ায় প্রতিদিনের যাতায়াতে তাদের বাড়তি খরচ বহন করতে হচ্ছে।

যাত্রীদের দাবি, গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি তদন্ত করে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!