মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
চিরকুটে সানির আকুতি—‘প্লিজ আমার বই চুরি করবেন না’ আমি কষ্ট পাই এমপির গলায় রামদা ধরে সম্পত্তির দলিল নেওয়ার অভিযোগ, আদালতে মামলা এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন করবেন যেভাবে- ফেনীতে দিনে দুপুরে কলেজছাত্র ইয়ামিনকে হত্যা ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষমতা ১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিং– এর নতুন রেকর্ড।  দেশমাতৃকার বীর সেনানী সুবেদার জয়নাল আবেদীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ পিলখানা হত্যা মামলায় ১৭ বছর কারাবন্দি, জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেন পলাশ এবি পার্টি ফেনী জেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মামুন আনসারী ফেনী সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের বর্ধিত সভা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

ফেনীতে দিনে দুপুরে কলেজছাত্র ইয়ামিনকে হত্যা

সিরাজুল হক টিপু / ৩৫৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ফেনীতে দিনে দুপুরে কলেজছাত্র ইয়ামিনকে হত্যা

ফেনীতে দিনে দুপুরে হামলার শিকার হয়ে কলেজছাত্র ইয়ামিনের মৃত্যু হয়েছে। নিহত ইয়ামিন সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী। পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরিও করতেন তিনি।

সোমবার দুপুর ১টার দিকে পরীক্ষায় অংশ নিতে কর্মস্থল থেকে বের হন ইয়ামিন। মোহাম্মদ আলী বাজার থেকে ফতেহপুরের মধ্যবর্তী সড়কে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফতেহপুর ফ্লাইওভারের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানা গেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রামে নেওয়ার পথেই ইয়ামিনের মৃত্যু হয়।

ফতেহপুর ফ্লাইওভারের আশপাশে প্রায়ই চুরি-ছিনতাইয়ের অভিযোগ থাকলেও এসব অপরাধ বন্ধে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!