বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক শেখ মুজিব হত্যার আগে অস্থির বাংলাদেশ: শেষ কয়েক সপ্তাহে যা ঘটেছিল গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া

ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’

এস এইচ শোয়াইব চৌধুরী: ছাগলনাইয়া: / ১৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’


দীর্ঘ ছয় বছর পর ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি প্রকাশের পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পদবঞ্চিত একাধিক নেতাকর্মী কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ তুলেছেন।

পদ না পাওয়াকে কেন্দ্র করে ফেনী-১ আসনের এমপি মজনুকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রদল নেতা মহিউদ্দীন সুজন। তার পোস্টে কমিটি গঠন নিয়ে ক্ষোভ ও হতাশার বিষয়টি প্রকাশ পেয়েছে।

এদিকে কমিটিতে পদ পাওয়ার পরও ছাগলনাইয়া পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন ছাত্রদল নেতা কাজী মো. জুলহাস। তার পদত্যাগের বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

পদবঞ্চিত একাধিক ছাত্রদল নেতার অভিযোগ, নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তাদের দাবি, কমিটিতে ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন ব্যক্তিরাও স্থান পেয়েছেন।

এছাড়া পদবঞ্চিতদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, পাঠাননগর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী হোনামিয়া হত্যা মামলার আসামি হিসেবে তারা যে কামরুল হাসান জাহিদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন।

পদবঞ্চিত নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পরও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

তবে কমিটি নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর সম্প্রতি ছাগলনাইয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও অসন্তুষ্ট নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!