রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট

ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সিরাজুল হক টিপু / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে ৪০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।

মঙ্গলবার সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।

ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন এবং শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফিয়া বিনতে ইলিয়াস।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগাহ বলেন, “তোমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছ, যেখানে ভালো অবস্থানে যেতে হলে নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে সংগ্রাম করতে হবে। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। জিপিএ-৫ অর্জন তোমাদের পথচলার মাত্র শুরু। এই অর্জনে আত্মতুষ্ট না হয়ে ভবিষ্যতের দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে।”

তিনি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবন গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রধান আলোচক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন, কিন্তু সুশিক্ষিত মানুষের অভাব রয়েছে। তোমাদের পথচলা মাত্র শুরু হয়েছে। এখন থেকেই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।”

অনুষ্ঠানে প্রায় ৪০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!