সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে এইচএসসি ও আলিমের ফলাফলে ফেনীতে এগিয়ে মাদ্রাসা, কলেজে ভরাডুবি আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা অক্টোবরের শেষেও তীব্র গরম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে সোনাগাজীতে বড় ফেনী নদীতে অভিযান, ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ১২৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

ফেনীতে শতভাগ পাস দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে

ফেনী প্রতিনিধি: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফেনীতে দুটি মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, জেলার দুটি কলেজের পরীক্ষার্থীদের কেউই পাস করতে পারেনি। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে এ চিত্র দেখা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাগনভূঞা উপজেলার উম্মুল মু’মীনীন আয়েশা (রা.) মহিলা মাদ্রাসায় ১২ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ।

অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার দাইয়া বিবি আজিম উদ্দিন আহমেদ আলিম মাদ্রাসায় ২৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হারও ১০০ শতাংশ। এ মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী।

তবে কলেজ পর্যায়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ফেনী সদর উপজেলার বীকন মডেল কলেজে সাতজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। একই উপজেলার বেগম সামছুন্নাহার বালিকা স্কুল অ্যান্ড কলেজে তিনজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

ফলাফল অনুযায়ী, দুটি মাদ্রাসার মোট ৩৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। বিপরীতে, দুটি কলেজের মোট ১০ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

একই জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ফলাফলের এমন ভিন্নতা শিক্ষার মান ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনার অবকাশ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!