সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে এইচএসসি ও আলিমের ফলাফলে ফেনীতে এগিয়ে মাদ্রাসা, কলেজে ভরাডুবি আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন ফেনীতে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১০ মাসে আক্রান্ত ১ হাজার ৩২২ জন ছাগলনাইয়ার ৫ ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে ৭১ জনের সিভি জমা অক্টোবরের শেষেও তীব্র গরম, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে সোনাগাজীতে বড় ফেনী নদীতে অভিযান, ৫ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ

সিরাজুল হক টিপু / ৪২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভূঞার কৃতী সন্তান হাসান আহমেদ

ফেনী: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমেদ। তাঁর এ অর্জনে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

হাসান আহমেদের পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘Impacts of Human Resource Outsourcing Activities on Performance of Commercial Banks in Bangladesh’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মিরাজ হোসেনের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

গবেষণা ও প্রকাশনা

গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণায়ও উল্লেখযোগ্য অবদান রয়েছে হাসান আহমেদের। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউ১ (Q1) জার্নালসহ দেশি-বিদেশি বিভিন্ন ইনডেক্সড জার্নালে তাঁর মোট ১৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শিক্ষাজীবন

হাসান আহমেদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৬ নম্বর দাগনভূঞা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমির উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আবদুল ওহাব এবং মা হোসনেআরা বেগম। সাত সন্তানের মধ্যে তিনি পঞ্চম।

তিনি আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল থেকে ২০০৪ সালে এসএসসি এবং ঢাকা আইডিয়াল কলেজ থেকে ২০০৬ সালে এইচএসসি পাস করেন। পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে বিবিএ এবং ২০১২ সালে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন ও বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব

২০১৫ সালে ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন হাসান আহমেদ। বর্তমানে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি ফেনী ইউনিভার্সিটির রিসার্চ সেলের সহকারী পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ক্লাবের মডারেটর এবং ফেনী ইউনিভার্সিটি জার্নালের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৃতজ্ঞতা প্রকাশ ও ভবিষ্যৎ প্রত্যাশা

ব্যক্তিগত জীবনে হাসান আহমেদ এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। পিএইচডি ডিগ্রি অর্জনের এ সাফল্যে তিনি পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক, সহকর্মী ও পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উচ্চতর এ ডিগ্রি অর্জনের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ও ব্যবসায় গবেষণায় আরও গঠনমূলক অবদান রাখতে চান তিনি। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন হাসান আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!