মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ফেনীতে শতভাগ পাশ দুই মাদ্রাসায়, শতভাগ ফেল দুই কলেজে এইচএসসি ও আলিমের ফলাফলে ফেনীতে এগিয়ে মাদ্রাসা, কলেজে ভরাডুবি আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন

১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু

সিরাজুল হক টিপু / ৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM Kitchen-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ফেনী:

১০০ জন মাদ্রাসা শিক্ষার্থীর পবিত্র কোরআন খতমের মাধ্যমে ফেনীতে যাত্রা শুরু করেছে হাজীর মিষ্টি মেলার প্রথম আন্তর্জাতিক খাবারভিত্তিক প্রতিষ্ঠান ‘HM Kitchen’। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের ব্যস্ততম হসপিটাল মোড়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মোনাজাত, এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং হাসপাতালে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে দুপুরের খাবার বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী আয়োজনে ১০০ জন মাদ্রাসা শিক্ষার্থী পবিত্র কোরআন খতম করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া মাদ্রাসার শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এ ছাড়া উদ্বোধন উপলক্ষে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দুপুরের খাবার সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এসব মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্যোক্তারা জানান, হাজীর মিষ্টি মেলা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের কাছে বাহারি মিষ্টি ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের জন্য পরিচিত একটি প্রতিষ্ঠান। বর্তমানে হাজীর মিষ্টি মেলার ৩৮টি বাংলা খাবারের প্রতিষ্ঠান রয়েছে। গ্রাহকদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি এই অবস্থানে পৌঁছেছে। নিয়মিত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আন্তর্জাতিক খাবারের প্রতি মানুষের আগ্রহকে গুরুত্ব দিয়ে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

HM Kitchen-এ চায়নিজ, থাই, সি ফুডসহ বিভিন্ন দেশের জনপ্রিয় খাবার পাওয়া যাবে। এর মাধ্যমে ফেনীর মানুষ একই স্থানে দেশীয় খাবারের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন স্বাদের খাবার উপভোগের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির অবস্থান শহরের অন্যতম ব্যস্ত এলাকা হসপিটাল মোড়ে। হাসপাতালকেন্দ্রিক মানুষের প্রয়োজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোক্তাদের কথা বিবেচনা করে আধুনিক, শীতাতপ নিয়ন্ত্রিত ও সুন্দর পরিবেশে খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ এলাকায় এ ধরনের পরিবেশে বসে খাবার উপভোগের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। HM Kitchen সেই চাহিদা পূরণে ভূমিকা রাখতে চায়।

শুধু খাবার পরিবেশন নয়, HM Kitchen-কে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের উপযোগী প্রতিষ্ঠান হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এখানে বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, সভা-মিটিং এবং ছোট-বড় বিভিন্ন আয়োজন করা যাবে। ফলে পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিশেষ মুহূর্ত উদযাপন এবং একসঙ্গে সময় কাটানোর জন্যও প্রতিষ্ঠানটি উপযুক্ত স্থান হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশ এবং আন্তরিক গ্রাহকসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। হাজীর মিষ্টি মেলার দীর্ঘদিনের সুনাম ও গ্রাহকদের ভালোবাসার ধারাবাহিকতায় HM Kitchen-এর কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাদের।

উদ্যোক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু শাখার সংখ্যা কিংবা ব্যবসায়িক প্রসারে সীমাবদ্ধ নয়; মানুষের ভালোবাসা অর্জন, মানসম্মত সেবা প্রদান এবং সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যেও প্রতিষ্ঠানের সার্থকতা নিহিত। নতুন এই উদ্যোগের মাধ্যমে ফেনীবাসীর চাহিদা পূরণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!