সর্বশেষ
ফুলগাজীতে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুই ট্রলি ট্রাক্টর জব্দ
ফুলগাজীতে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুই ট্রলি ট্রাক্টর জব্দ
ফেনীর ফুলগাজী উপজেলার নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুটি ট্রলি ট্রাক্টর জব্দ করেছে নোয়াপুর বিজিবি।
জানা গেছে, সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালু বোঝাই ট্রলি ট্রাক্টর দুটি জব্দ করার পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা জেরিন।
এ সময় জব্দ করা বালু আটক রাখা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে ট্রলি ট্রাক্টর দুটি ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর







