বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’ ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে অপসারনের দাবিতে ফেনীতে বিক্ষোভ সোনাগাজীতে সিঁধেল চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোবাইল লুট রাতের আঁধারে সাত গরু চুরি, ধারাবাহিক ঘটনায় আতঙ্কে ফুলগাজীর কৃষক-ব্যবসায়ী ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড প্রয়াত যুবদল নেতার পরিবারের পাশে এমপি রফিকুল আলম মজনু, তুলে দিলেন অনুদান ফেনীতে জিপিএ ৫ প্রাপ্ত ৫শ শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

এস এইচ শোয়াইব চৌধুরী : / ৪১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক


২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাগলনাইয়া সরকারি কলেজ শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে স্থাপিত এ হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমান।

এ সময় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার অফিস সম্পাদক মো. ইয়াসীন ও জেলা কলেজ কার্যক্রম সম্পাদক হাসিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া পৌরসভা সভাপতি সাইদুল আরফিন সাদি, পৌর সেক্রেটারি এস টি সাকিব, কলেজ সভাপতি সাজ্জাদুল হক রাফিসহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হেল্প ডেস্কের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় ডকুমেন্টস প্রিন্টিং, মোবাইল ব্যাংকিং সেবা, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণসহ শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়।

ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা নিশ্চিত করতে ছাত্রশিবিরের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!