শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

চট্টগ্রাম–বান্দরবানে বন্যার্তদের পাশে সোনাগাজীর দুর্বার তরুণ সংঘ, ৫ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ

নুর উদ্দীন রনি / ২৭৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চট্টগ্রাম–বান্দরবানে বন্যার্তদের পাশে সোনাগাজীর দুর্বার তরুণ সংঘ, ৫ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ


চট্টগ্রাম ও পার্বত্য বান্দরবানের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দুর্বার তরুণ সংঘ। সংগঠনটির উদ্যোগে বুধবার (১৫ জুলাই) সকালে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এবং পার্বত্য বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা ইউনিয়ন ও রেইচা ইউনিয়নে।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গত এলাকায় গিয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি এসব সহায়তা তুলে দেওয়া হয়।


দুর্বার তরুণ সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!