বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

ছাগলনাইয়ায় ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো শতাধিক চারা

এস এইচ শোয়াইব চৌধুরী: ছাগলনাইয়া: / ১৫০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ছাগলনাইয়ায় ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো শতাধিক চারা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেনীর ছাগলনাইয়ায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্লাড ফাইটার্স কমিউনিটি, ছাগলনাইয়া, ফেনীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতীকী বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টারা উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা।

এ সময় আয়োজকরা বলেন, “গাছ লাগাবো, গাছ বাঁচাবো”—এই প্রতিজ্ঞা বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাই শুধু বৃক্ষরোপণ নয়, গাছের পরিচর্যার বিষয়েও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

ব্লাড ফাইটার্স কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!