বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

ছাগলনাইয়ায় যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

এস এইচ শোয়াইব চৌধুরী: ছাগলনাইয়া প্রতিনিধি: / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঘোপালে যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার


ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পারভেজ হত্যা মামলার ১ নম্বর পলাতক আসামি মো. মামুনুর রশিদ (মামুন)কে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১০, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে মামুনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় যুবলীগ কর্মী পারভেজ নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে প্রধান আসামিসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি মামুন পলাতক ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পুলিশ ও র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!